শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক:
বই পড়া, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় শহরের চাঁদমারি মাঠে এর আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিটি ফুল, বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয়।
ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরি কর্মকর্তা দিপংকর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন উর রশিদ, ব্যানবেইস এর উপজেলা সহকারী প্রোগ্রামার আবদুল কাদির। বই পড়া ও আবৃত্তিতে অংশ নেন ভ্রাম্যমাণ লাইব্রেরির শিশুসহ বিভিন্ন বয়সী পাঠকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত