প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামসুল আলম তক্কেল, এমএম আসলাম পারভেজ, সাজ্জাদ হোসেন, দরুদ আলী, ইনামুল হক, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস শুকুর, আলিমুদ্দিন, সাইফুল ইসলাম, ওয়াশিকুর রহমান লিপু, নাহিদা পারভীন লনী, শবনম মুস্তারী, সুরভী খাতুন, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, আক্তারুজ্জামান উজ্জল, রাজীব হাসান, শরিফ উদ্দীন, আল-ইমরান, বিল্লাল হোসেন, ওয়াসিম আলী, শোয়েব দরবেশ, হাবিবুর রহমান, ওয়াসিম আকরাম, শিউলি রাণী, স্টাফ শেখ মাসুম বিল্লাহ মাসুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন