শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা প্রশাসকের সঙ্গে দলের খেলোয়াড়দের সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৪ ইং
জেলা প্রশাসকের সঙ্গে দলের খেলোয়াড়দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ইন্টার স্কুল ক্রিকেট (নারী) প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দলের ক্রিকেট খেলোয়াড়দের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দলটির কোচ ও খেলোয়াড়রা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। জেলা প্রশাসক তাদেরকে অনুপ্রেরণা দেন এবং চাহিদা অনুযায়ী ক্রিকেটের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদানের ঘোষণা দেন।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এসময় কৃতী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা শিক্ষার্থী। সবার আগে পড়াশোনাকে অধিক গুরুত্ব দিতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে আন্তরিক হতে হবে। এরপর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হতে হবে। বাবা-মায়ের আশির্বাদ ও শিক্ষকদের সহযোগিতায় নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ক্রিকেট কোচ সাজিদ রহমান জেলা প্রশাসককে জানান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এর আগে ক্রিকেটের কোনো দল ছিল না। এই প্রথমবার জাতীয় ইন্টার স্কুল ক্রিকেট (নারী) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথমে চুয়াডাঙ্গা সদর উপজেলা চ্যাম্পিয়ন ও তারপর চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হয়ে খুলনায় বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। এবং বিভাগীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনালে বাগেরহাটকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। তবে সেমিফাইনালে ঝিনাইদহ দলের কাছে জয়ী হতে পারেনি।

জেলা প্রশাসকের সাথে সাক্ষাতকালে অন্যদের মধ্যে ক্রিকেট দলের অধিনায়ক মাওয়া এবং খেলোয়াড় তাসনিম, অরণী, স্বর্ণালী, তিশা, আলিফ, ফারিহা, রিংকি, আনজুম,সাদিয়া, অন্তি, স্নেহা, রুহী, কথা, মিম ও  তোহা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত