শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসমানখালী আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৪ ইং
আসমানখালী আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব উদ্যাপন

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার আসমানখালী আইএফআইসি ব্যাংকের উপ-শাখার আয়োজনে প্রতিবেশী উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আসমানখালী আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি এবং আগত সেবা গ্রহীতাদের জন্য ভাপা, চিতই, পুলি, পাটিসাপটাসহ বিভিন্ন পিঠা দিয়ে আপ্যায়নের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মুন্সী, দর্শনা আইএফআইসি ব্যাংকের শাখা ব্রাঞ্চ ম্যানেজার সোহরাব হোসেন, আসমানখালী উপ-শাখার অফিসার ইনচার্জ পলাশ আহম্মেদ, টিএসও তারিক আজিজ, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আসমানখালী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সোহানুর রহমান, ইউপি সদস্য সাঈদ মাস্টার, ব্যবসায়ী এহতাজশাম পারভেজ, হাসমত উল্লাহ, জেনারুল ইসলাম, নাসির উদ্দিন, টুটুল ইসলাম, কাঁকন, ওসমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত