শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গো গ্রীন সেন্টারের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় গো গ্রীন সেন্টারের উদ্বোধন

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গায় নিরাপদ মাংশ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এবং কুষাঘাটায় গো গ্রীন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে নিরাপদ মাংশ ও দুগ্ধজাত পণ্যের স্টল উদ্বোধন করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. নমিতা হালদার বলেন, বাংলাদেশের বাজারে পাওয়া খাদ্যদ্র্যবের বেশির ভাগ ভেজাল বা যথেষ্ট মানসম্মত নয়। এটা মেনে নিয়েই আমাদের চলতে হচ্ছে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্যদ্রব্য নিশ্চিত করতে পিকেএসএফ ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। ভেজালমুক্ত এই নিরাপদ খাদ্যের অংশ হিসেবে চুয়াডাঙ্গা মিটের আত্মপ্রকাশ। যেখানে হালালভাবে গরু ও ছাগল জবেহ হবে, কসাইখানাটি সেভাবে করা হয়েছে। পাশাপাশি যেখানে ছাগল-গরুর মাংশ কেটে সাইজ করে এবং আধুনিক মানসম্মত উপায়ে ফ্রিজে রেখে বিক্রি করা হবে। পাশাপাশি প্যাকেটজাত করেও বিক্রি হবে। আমরা প্রক্রিয়াগতভাবে দুইজন উদ্যোক্তাকে বেঁচে নিয়েছি এ কাজের জন্য। একজন সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান ও অপর একজন তার বন্ধু, তাদের জমিতে নিজের এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রক্রিয়াকরণ এ প্রতিষ্ঠান গড়ে তুলতে ১৮ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে পিকেএসএফ ৮ লাখ টাকা সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি এখন থেকে এই মাংশ প্রক্রিয়জাতকরণ প্রতিষ্ঠান থেকে প্যাকেটজাত ও নিরাপদ মাংশ পাওয়া যাবে। শুধু এ জেলায় নয়, এটি সারা দেশে বাজারজাত করবেন বলে আশা করছেন প্রতিষ্ঠাটি।’

``

এদিকে, পিকেএসএফ-এর ব্যবস্থাপক ড. নমিতা হালদার দামুড়হুদার কুষাঘাটায় গো গ্রীন সেন্টারের উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় মসলা চাষ করতে হবে। বিশেষ করে পেঁয়াজ রসুন ও তৈল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে। যাতে করে আমাদের বৈদেশিক আমদানি নির্ভর না হতে হয়। এছাড়া গো গ্রীন বাস্তবায়নের সুযোগ থাকায় ওয়েভ ফাউন্ডেশনকে পিকেএসএফ-এর সহযোগিতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

গো গ্রীন সম্পর্কে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, ‘আমরা জানি যে আমাদের দেশ পরিবেশগতভাবে পিছিয়ে আছে। পরিবেশগত দ্রব্য পণ্যে অন্যান্য সকল জিনিস, মানুষের আচার-ব্যবহার, খাওয়া চলাফেরা ইত্যাদি। গো গ্রীন নামে একটা কর্মসূচি উদ্বোধন করা হলো। ওয়েভ ফাউন্ডেশন কর্মসূচি বাস্তবায়নে থাকবে। এ কর্মসূচির আরও একটি দিক আছে প্রচারণা। বাস্তবায়নের পাশাপাশি ইয়থ অ্যাসেম্বলি প্রচার-প্রচারণা স্যোস্যাল মিডিয়া থেকে শুরু করে সকল পর্যায় মাধ্যম প্রচার-প্রচারণা করতে হবে।

তিনি বলেন, ‘গো গ্রীন তিনটি কর্মসূচি পালন করতে যাচ্ছে। যা আছে সেটিকে আরো বড় করা। একটি কম্পনেন্ট হলো পরিবেশসম্মত কৃষি ও নিরাপদ খাদ্য। ক্লাইমেট অ্যাকশন আমরা জানি যে পরিবেশের হুমকি এখন জলবায়ু পরিবর্তন। এ ক্ষেত্রে আমরা কাজ করব। তার পাশপাশি ওয়াস নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা, আমাদের আচার-ব্যবহার আইডিল এটাও মুখোমুখি দৈনন্দিন করা উদ্যোগ নিয়ে কাজ করা। আমরা কৃষি কাজে বেশি জোর দেব। যেখানে কাজ করার সুযোগ আছে, সে ক্ষেত্রে কাজ করে যাবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ মশিউর রহমান, পরামর্শক নিরাপদ মাংশ প্রক্রিয়াজাতকরণ ডা. ওয়াজেদ আলী, পিকেএসএফের মহাব্যস্থাপক মামুনুর রশিদ, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাফিসা আলী সূচনা ও ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস ছালাম, কামরুজ্জামান যুদ্ধ ও লিলি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত