শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার রাজ আটক

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৪ ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার রাজ আটক

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রাজিদুল ইসলাম রাজ (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত রাজিদুল ইসলাম রাজ চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় গ্রামের ছোয়াদ আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে অবস্থান নেয়। পরে সদর উপজেলার সাধুহাটি এলাকাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মণ্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেসময় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রাজিদুল ইসলাম রাজকে আটক করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহোজতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত