শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পথশিশু ও শ্রমজীবীদের জন্য পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পথশিশু ও শ্রমজীবীদের জন্য পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পথশিশু ও শ্রমজীবী মানুষের জন্য ভিন্নধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন টিম। পিঠা উৎসবে সুবিধাবঞ্চিত শ্রমজীবী ও শিশুসহ প্রায় ২০০ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন পিঠা বিতরণ করা হয়। পিঠা উৎসবের পাশাপাশি শিশুদের বিনোদনের উদ্দেশ্য জাদু প্রদর্শন করা হয়। পিঠা উৎসবে এসে বিনামূল্যে পছন্দের পিঠা খেতে পেয়ে পথশিশু ও শ্রমজীবীদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

সংযোগ-এর সংযোজক শাহরিয়ার সিয়াম জানান, প্রতিনিয়ত চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পিঠা উৎসব হচ্ছে। কিন্তু নিম্নবিত্ত বা খেটে খাওয়া মানুষের সাধ্য নেই তা কিনে খাওয়ার, তাদের পিঠার স্বাদ পাওয়াতেই এই আয়োজন করা হয়েছে। সিয়াম বলেন, সমাজের হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের মূল উদ্দেশ্য। আশা করি আগামীতেও এই আয়োজন চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সংযোগ চুয়াডাঙ্গা টিমের ভলান্টিয়ার নাঈম আকতার শুভ, আসিফ আনসারী, সাইফুল্লাহ সাদিক সৌরভ, মাহিন বিল্লা, মারুফ শেখ, আল মারুন, শওকত আলো, নাহিদা নীলা, তানজিল ইসলাম সৌরভ, মো. সাকিব, তানজিল শাহরিয়ার স্বপ্নীল, সুমন সর্দার, মান্না মিয়া, নুসরাত জাহান রোজা, প্রিতী, জিনিয়া, নিতু ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত