নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি। গতকাল মঙ্গলবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি। সরকারি সফরে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় এসে আত্মবিশ্বাস সংস্থার প্রধান কার্যালয়ে মধ্যহ্ন বিরতি করেন তিনি। এরপর আত্মবিশ্বাসের ব্যবস্থাপনায় পিকেএসএফ-এর ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির আওতায় ফার্নিচার তৈরির কার্যক্রম চুয়াডাঙ্গা শহরের কাটপট্টি এলাকার জমিদার ‘স’ মিল ও সদর উপজেলার আলুকদিয়ায় ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির আওতায় মেশিনের মাধ্যমে জৈবসার প্রস্তুত ও বিপণন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি।এসময় ড. নমিতা হালদার এনডিসির সফরসঙ্গী হিসেবে পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক হুমায়ন কবির, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোফাজ্জল করিম ও ব্যবস্থাপক মামুনুর রশিদ। মতবিনিময় সভার আগে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আত্মবিশ্বাস সংস্থার কার্যালয়ে পৌঁছালে সেখানে আত্মবিশ্বাস সংস্থার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শন ও মতবিনিময় সভায় আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, পিকেএসএফ-এর সকল কাজের মূল দর্শন হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা নিবারণ এবং দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। বিগত তিন দশকে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পিকেএসএফ। মানুষের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। এসময় তিনি আত্মবিশ্বাস সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সমীকরণ প্রতিবেদন