শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আশিক (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আশিক নিজ বাড়ি থেকে আটক হয়। তার নিকট থেকে উদ্ধার হয় ১ শ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আশিক চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের হঠাৎপাড়ার শরিফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় আশিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আশিককে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত