শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৪ ইং
মুজিবনগরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:

মুজিবনগরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর স্বাধীনতা সড়কের পাশে ২০২৩/২০২৪ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন ব্লক থেকে আসা কৃষকের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক সাইখুল ইসলাম, মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মোমেন। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার হাসানুজ্জামান, ইখলাছ উদ্দিন, রোকসানা আক্তার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত