শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই কর্মকর্তার পরিদর্শক পদে পদোন্নতি

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই কর্মকর্তার পরিদর্শক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক:
পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল সেমাবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পদোন্নতি পাওয়া দুজন হলেন- জেলা পুলিশে কর্মরত রবিন চন্দ্র মন্ডল উপ-পরিদর্শক (নি.) থেকে পুলিশ পরিদর্শক (নি.) ও আইয়ুব আলী উপ-পরিদর্শক (সশস্ত্র) থেতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র)।

``

জানা গেছে, জেলা পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত রবিন চন্দ্র মন্ডল ও আইয়ুব আলী সম্প্রতি পরিদর্শক পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত হন। সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের এই দুই কর্মকর্তাকে গতকাল আানুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, মটরযান শাখার ইনচার্জ জিয়াদ হাসান, আরআই পুলিশ লাইন্স আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত