শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৪ ইং
ভাংবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সামা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে লিখন আলী দায়িত্ব পেয়েছেন। এর আগে গত রোববার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয়া হলো।

কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে হাসানুজ্জামান, সিনিয়র সহসভাপতি মিল্টন আলী, সহসভাপতি রাসেল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু সামা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিখন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আলী, রাসেল আহম্মেদ, দপ্তর সম্পাদক কিরণ আহমেদ, প্রচার সম্পাদক ইরাক আলী, সদস্য হিসেবে আশরাফুল ইসলাম, স্বাধিন আলী, জসিম উদ্দীন, তরিকুল ইসলাম ও রুমন আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়াও ১৫ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত