প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাশিম শিক্ষা বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় শেষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ১ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ। তিনি বলেন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। বিনা মূল্যে বই প্রদান করছেন। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে। পরে তিনি শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আড. আবুল হাশিমের পরিবারের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অহিদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, পিটিএ কমিটির সভাপতি মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন সণ্টু, সিনিয়র শিক্ষক গোলাম ফারুক মিল্টন, ইউপি সদস্য মঈনুল হাসান, বিদ্যোৎসাহী সদস্য লুৎফর রহমান লুতু, অভিভাবক সদস্য আব্দুস সালাম, মনিরুল ইসলাম, লিটন জোয়ার্দ্দার প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন