শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৪ ইং
গাংনীতে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বিষপানে আছিয়া খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। আছিয়া একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, আছিয়া বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বিষপান করেছে বলে তার মাকে জানায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আছিয়া ‘প্রেমিকের’ ওপর অভিমান করে বিষপান করেছিল বলে স্থানীয়দের ধারণা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে আছিয়া খাতুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ