প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমাত আলী জমিদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা সাড়ে তিনটায় ধান্যঘরা গ্রামের ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উপস্থিতিতে দামুড়হুদা মডেল থানার শফিউল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। আসরের নামাজের পর জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে জমাত আলীকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
সমীকরণ প্রতিবেদন