কুড়ুলগাছিতে বীর মুক্তিযোদ্ধা জমাত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-01-31 ইং
কুড়ুলগাছিতে বীর মুক্তিযোদ্ধা জমাত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমাত আলী জমিদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা সাড়ে তিনটায় ধান্যঘরা গ্রামের ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উপস্থিতিতে দামুড়হুদা মডেল থানার শফিউল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। আসরের নামাজের পর জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে জমাত আলীকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)