রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৪ ইং
হরিণাকুণ্ডুতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ অফিস:

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হরিণাকুণ্ডু পৌরসভার আয়োজনে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, পৌর মেয়র ফারুক  হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় পৌরসভার ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড  ও ৩ নম্বর ওয়ার্ড অংশ নেয়। মাদক ও মোবাইল গেমস থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে এমন ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত