আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:বেকারী ও মুদি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় খাদ্য দ্রব্য ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে ২টি বেকারী ও ১টি মুদিদোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদউত্তীর্ণ খাদ্য রাখার দায়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় শিমুল ষ্টোরের মালিক শিমুলকে ৫ হাজার, মামুন বেকারীর মালিক রাহেলা বেগমকে ৩ হাজার ও চারতলার মোড়ের মর্ডান বেকারীর মালিক আনোয়ারকে ৬ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে যেন এরকম না হয় সে জন্য সতর্ক করে দেন। প্রতিষ্ঠানগুলোর মালিক পরবর্তীতে এ ধরণের অপরাধ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। ভেজাল খাদ্য দ্রব্য অভিযানে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, চুয়াডাঙ্গা জেলা স্যানেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, আলমডাঙ্গা থানার এএসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স