আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:বেকারী ও মুদি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:বেকারী ও মুদি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় খাদ্য দ্রব্য ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে ২টি বেকারী ও ১টি মুদিদোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদউত্তীর্ণ খাদ্য রাখার দায়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় শিমুল ষ্টোরের মালিক শিমুলকে ৫ হাজার, মামুন বেকারীর মালিক রাহেলা বেগমকে ৩ হাজার ও চারতলার মোড়ের মর্ডান বেকারীর মালিক আনোয়ারকে ৬ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে যেন এরকম না হয় সে জন্য সতর্ক করে দেন। প্রতিষ্ঠানগুলোর মালিক পরবর্তীতে এ ধরণের অপরাধ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। ভেজাল খাদ্য দ্রব্য অভিযানে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, চুয়াডাঙ্গা জেলা স্যানেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, আলমডাঙ্গা থানার এএসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)