শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও পরিচয়পত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২৩ ইং
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও পরিচয়পত্র বিতরণ

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চুয়াডাঙ্গা বাস্তবায়ন সহযোগী সংস্থার সহযোগিতায় সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল দশটায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রোগ্রাম সুপার ভাইজার মো. একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হেড আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম মো. আব্দুস শুকুর, সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন, লোকমোর্চার সাধারণ সম্পাদক এবং দেশসেবার পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত