মুজিবনগর অফিস:
৬ ডিসেম্বর মেহেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর উঠেছিল বিজয়ের সূর্য। মেহেরপুর উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। উৎসবমুখর পরিবেশে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র এলাকা। মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুর প্রবেশ করে। ১ ডিসেম্বর মেহেরপুর মুক্ত হলেও সীমান্তে পাক বাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারণের মধ্যদিয়ে মেহেরপুর হানাদার মুক্ত ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর। সেই থেকেই ৬ ডিসেম্বর পালিত হয়ে আসছে মেহেরপুর মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে মুজিবনগর বীর মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি বের হয়ে স্বাধীন বাংলার প্রথম শপথ স্থান মুজিবনগর স্মৃতিসৌধ পর্যন্ত প্রদক্ষিণ করেন মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সিতাব আলী, মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেসুর রহমান, সম্পাদক খাইরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, আশা, মিলন, আশাদুল, আমজাদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন