আজ চুয়াডাঙ্গায় ২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
- আপলোড তারিখঃ
২৬-০৫-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিটেড এর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকল এলাকায় আজ শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার শাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চুয়াডাঙ্গা ক্যাম্পাস ৩৩/১১ কেভি উপকেন্দ্র পুনর্বাসন কাজের জন্য (২৬ মে) শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ ঘণ্টা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পুর্নবাসন কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ চালু হবে।
কমেন্ট বক্স