আজ চুয়াডাঙ্গায় ২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

আপলোড তারিখঃ 2023-05-26 ইং
আজ চুয়াডাঙ্গায় ২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিটেড এর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকল এলাকায় আজ শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার শাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চুয়াডাঙ্গা ক্যাম্পাস ৩৩/১১ কেভি উপকেন্দ্র পুনর্বাসন কাজের জন্য (২৬ মে) শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ ঘণ্টা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পুর্নবাসন কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)