শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পূর্ব শত্রুতার জেরে বেগুন ও কচু খেত বিনষ্ট

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
গাংনীতে পূর্ব শত্রুতার জেরে বেগুন ও কচু খেত বিনষ্ট
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে লালু মন্ডল নামের এক কৃষকের বেগুন ও কচু খেত বিনষ্ট করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার মধ্যরাতে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কেশনগর-ভোলাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লালু মন্ডল বলেন, ‘আমি বিশেষ কারণে জেলার বাইরে অবস্থান করছিলাম। সকাল মাঠে কর্মরত লোকজনের মাধ্যমে জানতে পারি কে বা কারা আমার বেগুন ও কচু খেত কেটে বিনষ্ট করেছে। পূর্ব শত্রুতার জেরে আমার নিকটতম কেউ এ কাজ করতে পারে। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’ স্থানীয় এক কৃষক বলেন, ‘লালু ১৫ কাঠা জমির মধ্যে ১০ কাঠা জমিতে বেগুন আর ৫ কাঠা জমিতে কচুর আবাদ করেছিল। সকালে জানতে পারি তার বেগুন ও কচুর খেত কে বা কারা কেটে তছরুপ করেছে।’


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ