ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে লালু মন্ডল নামের এক কৃষকের বেগুন ও কচু খেত বিনষ্ট করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার মধ্যরাতে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কেশনগর-ভোলাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লালু মন্ডল বলেন, ‘আমি বিশেষ কারণে জেলার বাইরে অবস্থান করছিলাম। সকাল মাঠে কর্মরত লোকজনের মাধ্যমে জানতে পারি কে বা কারা আমার বেগুন ও কচু খেত কেটে বিনষ্ট করেছে। পূর্ব শত্রুতার জেরে আমার নিকটতম কেউ এ কাজ করতে পারে। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’ স্থানীয় এক কৃষক বলেন, ‘লালু ১৫ কাঠা জমির মধ্যে ১০ কাঠা জমিতে বেগুন আর ৫ কাঠা জমিতে কচুর আবাদ করেছিল। সকালে জানতে পারি তার বেগুন ও কচুর খেত কে বা কারা কেটে তছরুপ করেছে।’
