শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৩ ইং
মুজিবনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদার মাঠে বজ্রপাতে শাহাবুদ্দীন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। শাহাবুদ্দীন দারিয়াপুর স্কুলপাড়ার আলীমুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাবুদ্দীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ