ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদার মাঠে বজ্রপাতে শাহাবুদ্দীন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। শাহাবুদ্দীন দারিয়াপুর স্কুলপাড়ার আলীমুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাবুদ্দীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল।
