শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাব্বি ও নাঈমার বৌভাত অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৩ ইং
রাব্বি ও নাঈমার বৌভাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা এতিমখানা পাড়ার হাসিব ইকবালের পুত্র আহসান রাব্বি ইমরান ও আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামের মহাসিনুল তাজবীর মুক্তার কন্যা নাঈমা ফেরদৌস ইশিকার বৌভাত সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের শাহিদ প্যালেসে দুই পরিবারের আত্মীয়-স্বজন ও নিকটজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বৌভাত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কনে নাঈমা ফেরদৌস ইশিকার চাচা পাইরোলোসিস ফুয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অ্যাসাইন পাওয়ারটেকের পরিচালক তাজবীর হিরোক। এছাড়া উপস্থিত ছিলেন ইশিকার দাদা আজিজুল হক, দাদী মর্জিনা খাতুন, মারুফুল ইসলাম, আলহাজ্ব সাইফুল ইসলাম, আলহাজ্ব মাওলানা লুৎফুল্লাহ বাকি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ