ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা এতিমখানা পাড়ার হাসিব ইকবালের পুত্র আহসান রাব্বি ইমরান ও আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামের মহাসিনুল তাজবীর মুক্তার কন্যা নাঈমা ফেরদৌস ইশিকার বৌভাত সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের শাহিদ প্যালেসে দুই পরিবারের আত্মীয়-স্বজন ও নিকটজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বৌভাত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কনে নাঈমা ফেরদৌস ইশিকার চাচা পাইরোলোসিস ফুয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অ্যাসাইন পাওয়ারটেকের পরিচালক তাজবীর হিরোক। এছাড়া উপস্থিত ছিলেন ইশিকার দাদা আজিজুল হক, দাদী মর্জিনা খাতুন, মারুফুল ইসলাম, আলহাজ্ব সাইফুল ইসলাম, আলহাজ্ব মাওলানা লুৎফুল্লাহ বাকি প্রমুখ।
