বেগমপুর বাওড় ইজারা পেল ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি
- আপলোড তারিখঃ
০৯-০৪-২০২৩
ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠিকভাবে বেগমপুর বাওড় আগামী ৬ বছরের জন্য নতুন করে ইজারা পেয়েছে ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এলাকার প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন পুনরায় বেগমপুর বিলটি ইজারা পাওয়ায় মৎস্যজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর বাওড় বা জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭১তম সভায় ইজারার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভায় ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে প্রথম মেয়াদে ৪ বছর ও ২য় মেয়াদে ২ বছরের জন্য মোট ৬ বছর মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করা হয়।
এর প্রেক্ষিতে গতকাল রোববার বেলা তিনটার দিকে বেগমপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সেলিম মিয়া বেগমপুর বাওড়ে উপস্থিত হয়ে ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের কাছে বিলটি হস্তান্তর করেন। এদিকে, এলাকার প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন পুনরায় বেগমপুর বিলটি ইজারা পাওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কমেন্ট বক্স