বেগমপুর বাওড় ইজারা পেল ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি

আপলোড তারিখঃ 2023-04-09 ইং
বেগমপুর বাওড় ইজারা পেল ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠিকভাবে বেগমপুর বাওড় আগামী ৬ বছরের জন্য নতুন করে ইজারা পেয়েছে ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এলাকার প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন পুনরায় বেগমপুর বিলটি ইজারা পাওয়ায় মৎস্যজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা  গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর বাওড় বা জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭১তম সভায় ইজারার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভায় ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে প্রথম মেয়াদে ৪ বছর ও ২য় মেয়াদে ২ বছরের জন্য মোট ৬ বছর মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে গতকাল রোববার বেলা তিনটার দিকে বেগমপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সেলিম মিয়া বেগমপুর বাওড়ে উপস্থিত হয়ে ছোটশলুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের কাছে বিলটি হস্তান্তর করেন। এদিকে, এলাকার প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন পুনরায় বেগমপুর বিলটি ইজারা পাওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)