বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মেয়র প্রার্থী আব্দুল কাদেরের ওপর হামলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৩ ইং
দর্শনায় মেয়র প্রার্থী আব্দুল কাদেরের ওপর হামলার অভিযোগ
দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল কাদেরের ওপর হামলার অভিযোগ উঠেছে একই পৌরসভার ৬ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ফয়সাল ও তার ভাই ফলেহারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আসন্ন দর্শনা পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল কাদের (৫৮)। তিনি বলেন, ‘আমি ও আমার আমির এবং সাবেক কাউন্সিলর সাহিকুল আলম অপু আজ (গতকাল শুক্রবার) বিকেলে রামনগর গ্রামে গণসংযোগ করতে যাই। গণসংযোগ শেষে চা খেয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই এমএ ফয়সাল ও তার ভাই ফলেহার আমাকে ধাক্কা মেরে ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার সঙ্গে থাকা আমির ও অপুকেও তারা কিল-ঘুষি এবং বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। সেসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় আমরা তিনজনই আহত হয়েছি।’ এ বিষয়ে এমএ ফয়সাল বলেন, ‘তারা মসজিদে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার করছিল। এ কারণে তাদেরকে ধাক্কা-ধাক্কি দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে।’ দর্শনা পৌরসভা উপ-নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হতে না হতেই হামলা ও মারপিটের ঘটনায় সুস্থ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সাধারণ ভোটাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কেউ কোনো অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ