বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৩ ইং
ঝিনাইদহে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
ঝিনাইদহ অফিস: ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজস্ব মিলনায়তনে আয়োজিত সভায় ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক। স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও পুরাতন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ