বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জঙ্গিবাদ মোকাবিলা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়কালে ডিসি আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৩ ইং
দামুড়হুদায় জঙ্গিবাদ মোকাবিলা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়কালে ডিসি আমিনুল ইসলাম
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা, নারী-শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সকলকে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে বড় বাঁধা অশিক্ষা। তাই সুশিক্ষিত হয়ে সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ তিনি বলেন, মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে হবে। আর এটি নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেইসঙ্গে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাঁধা রয়েছে, তা কীভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে অনুষ্ঠানের শুরুর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. নাজমুল সাদাত। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ