বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপি ইউনিয়নের কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৩ ইং
আমঝুপি ইউনিয়নের কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
সভাপতি মাহবুবুল ও সম্পাদক সাদ প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাহবুবুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের মোমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। পরে মাহবুবুল হককে সভাপতি এবং সাদ আলীকে সাধারণ সম্পাদক করে আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ