চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক
- আপলোড তারিখঃ
১৭-০২-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীম ভূঁইয়া বলেন, ‘ছোট বয়স থেকে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার। জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিযোগিতা করতে হয়। তোমরা সকলে মন দিয়ে লেখাপড়া করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা করবে। একদিন তোমরাই হবে দেশের আলোকিত মানুষ।’
এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও ১২ ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল আনুষ্ঠানিকভাবে ক্রীড়া, একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা খাদিজা খাতুন। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষিকা মাহমুদা আক্তার অনি, আইভি মোনালিসা, ওবায়দা রোমানা চৈতি, দুহিন আলী ও বিপুল হোসেন। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স