বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৩ ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গার নওদা বণ্ডবিল গ্রামের হাসিবুলের ছেলে মানজারুল (৩৫) একই এলাকার মজিবর রহমানের ছেলে রাজু (২৮), মৃত ঠাণ্ডু রহমানের ছেলে সজল (২২), আতিয়ার রহমানের ছেলে তুহিন (২৫), আমজাদের ছেলে সাইফুল ইসলাম (৩৫), গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে রাসেল (২৩) একই এলাকার ওহেদ আলীর ছেলে ফারুক (৩২) ও মৃত জুর আলীর ছেলে মামুন হোসেন (৩৩)। পুলিশ জানায়, গোপন সংবাদে আলমডাঙ্গা থানা পুলিশ জানতে পারে গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রায়হান উদ্দিনের মুদির দোকানের মধ্যে জুয়া খেলা হচ্ছে। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়ীকে আটক করে। এসময় আটককৃতদের নিকট থেকে ৪ হাজার ২৫০টাকা ও তিন সেট জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করে। আলমডাঙ্গা থানা পুলিশের এসআই রাকিবুল হুদা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ