বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তিন দিনব্যাপী নাট্য ও পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৩ ইং
ঝিনাইদহে তিন দিনব্যাপী নাট্য ও পিঠা উৎসব
ঝিনাইদহ অফিস: বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্য উৎসব। গত সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশুপার্কে এ উৎসব শুরু হয়। অংকুর নাট্য একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সে সময় অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় পিঠা মেলার। শহরের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাসহ গৃহিনীরা পিঠার প্রদর্শণ করেন। রাতে প্রদর্শণ করা হয় নাচ ও গান। শেষে মঞ্চায়িত হয় নাটক ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। নাট্যজন খান শওকত’র রচনায় জসিম উদ্দিন আকন’র নির্দেশনায় ঝিনাইদহ শিশু-কিশোর নাট্যদলের শিশুরা এই নাটক পরিবেশন করেন। নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তার অবদানের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়। যা উপভোগ করেন শহরের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা। অপর দিকে, ঝিনাইদহে পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত বরণ। গতকাল মঙ্গলবার সকালে শহরের আদর্শপাড়া মর্নিং বেল চিল্ড্রেন একাডেমি চত্বরে আয়োজন করা হয় পিঠা মেলার। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। আর সেখানে বাসন্তিসহ নানান সাজে সেছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সাথে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পিঠা মেলায় আশা শিশুরা বলেন, বান্ধবীদের সাথে ঘুরছি, পিঠা খাচ্ছি খুবই মজা হচ্ছে। ভালো লাগছে এবারের বসন্ত। মেলার আয়োজন শাহীনুর আলম লিটন জানান, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। আর বসন্ত উপলক্ষে সারা দেশের ন্যায় এখানে বাসন্তি রঙে রঙিন হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ