বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী দক্ষিণ পাড়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৩ ইং
উথলী দক্ষিণ পাড়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণপাড়া জামে মসজিদের নিকট এই কুরআন কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুআন ও সহীহ হাদিস থেকে আলোচনা করেন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি বজলুর রহমান মিজান সাহেব (সিলেট)। ২য় বক্তা হিসেবে ওয়াজ করেন এইচ এম ইব্রাহীম খলিল জিহাদী (মেহেরপুর)। তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ইউপি সদস্য মঈনুল হাসান মঈন, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লুতু, আতিকুর রহমান আতিক, আবুল কালাম কলম, আলমগীর হোসেন, দক্ষিণপাড়া যুব সমাজের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হুসাইনসহ অনেকে। মাহফিলের সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ