চুয়াডাঙ্গায় বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৩-০২-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএমইটি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া। গতকাল টিটিসি ক্যাম্পাসের ব্যাডমিন্টন গ্রাউন্ডে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান।
এসময় উপস্থিাত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর শাখাওয়াত হোসেন, কায়সার আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব ও চুয়াডাঙ্গা জেলা ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রূগাসহ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
তিন দিনব্যাপী আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে জেলা নির্বাচন অফিস ২-০ সেটে সমাজসেবা অধিদপ্তরকে পরাজিত করে। এছাড়া চুয়াডাঙ্গা পুলিশ সুপার জুটি ২-০ সেটে চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবকে, চুয়াডাঙ্গা টিটিসি ২-০ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে এবং ব্রাক একই ব্যবধানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মেহেদী ইসলাম রাসেল।
কমেন্ট বক্স