আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণে নানা আয়োজন
- আপলোড তারিখঃ
১৩-০২-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় বসন্ত বরণে চলছে নানা আয়োজন। উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্তকে বরণ করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে শীতকে বিদায় ও ঋতুরাজ বসন্তের আগমণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালি শেষে আলোচনা সভা ও পিঠা উৎসবে গ্রামীণ বিভিন্ন প্রকার পিঠা স্টলে প্রদর্শন করা হয়।
কমেন্ট বক্স