বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২৩ ইং
মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসব
সমীকরণ প্রতিবেদন: শীতের বিদায় উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী কলেজের বিভিন্ন বিভাগ ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টল সেখানে পিঠা প্রদর্শনী করে। এর আগে পিঠা উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি পিঠা খেয়ে প্রশংসা করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপী এ পিঠা উৎসবে ছিল সাধারণ মানুষের ঢল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ