বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জিকে ক্যানেলে উইং ওয়াল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২৩ ইং
আলমডাঙ্গায় জিকে ক্যানেলে উইং ওয়াল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জিকে ক্যানেলের উইং ওয়াল নির্মাণের সাতদিনের মাথায় ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। জানা গেছে, আলমডাঙ্গার যাদবপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৭ লাখ টাকা ব্যয়ে উইং ওয়াল নির্মাণ করে ওয়াহেদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নিম্নমানে ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। এছাড়া শিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ তোলেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘কাজে নিম্ন্নমানের ইট ও মানহীন সিমেন্ট দিয়ে সলিং করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত কিউসেক পানি প্রবাহ হওবার কারণে নিম্নমানের উইং ওয়াল ভেঙে গেছে।’ ঠিকাদার ওয়াহেদ মিয়া বলেন, শিডিউল অনুযায়ী জিকে ক্যানেলে ইটের সিলিংয়ের কাজের শেষ হয়েছে। শুধু ইটের সলিংয় পানিতে টিকবে না। ঢালাই দিতে হবে। শিডিউলে ঢালাইয়ের কোনো বরাদ্দ নেই। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, ট্রাক্টর যাওয়ার ফলে উইং ওয়াল ভেঙে গেছে বলে জেনেছি। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। কোনো অনিয়ম হলে ঠিকাদারকে আবারও নির্মাণ করে দিতে হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ