বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও গাংনীতে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৩ ইং
দামুড়হুদা ও গাংনীতে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় বিএনপির নেতা-কর্মীসহ নাশকতার চেষ্টা অভিযোগে ১২ জনকে আটক করা হয়। দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার চেষ্টা অভিযোগে ৭টি ককটেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা পরিষদের ফুটবল মাঠ থেকে আটক তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃতরা জলেন- দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গার শওকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম টুটুল (৩৮), মুন্সিপুর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৮), পুরাতন বাস্তপুর গ্রামের আক্কাচ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৫৫), বিষ্ণুপুর গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে মজিবুল হক (৫২) ও জয়রামপুর বাগানপাড়ার মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৪০)। এদিকে, দামুড়হদা উপজেলা বিএনপির দাবি, আটক পাঁচজনই উপজেলার বিএনপির সক্রীয় নেতা-কর্মী। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা সদর উপজেলার একটি ফুটবল মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় নাশকতার প্রস্তুতিকালে ৭টি ককটেল ও ১৫টি বাঁশের লাটিসহ ৫ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ৫ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদেরেক আদালতে সোপর্দ করা হয়েছে। গাংনী: মেহেরপুরের গাংনীর উপজেলার বামন্দী গ্রামের একটি দাখিল মাদ্রাসায় ককটেল বিষ্ফোরিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল অবিষ্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করে গাংনী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করা হয়। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিষ্ফোরিত হয়। এসময় সেখান থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৫টি ককটেল, ২টি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ককটেল বিষ্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ