বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় এ আড়ম্বর আয়োজন করা হয়। গ্রাহক ও বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পিঠা উৎসব আনন্দঘন পরিবেশের রুপ নেয়। আয়োজনের রুপকার অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) ও অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা প্রধান এমএইচ জগলুল পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রোকন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা খুশি, আমাদের সামান্য আয়োজনে আপনারা এসেছেন। আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন। আমরা চাই আমাদের গ্রাহকরা ভালো থাকুক। সরকারি টাকা সঠিক পথে ব্যায় হয়। আমরা চেষ্টা করি যাতে গ্রাহক সেবা বিঘ্নিত না হয়। আপনারা আমাদের সাথে থাকেন, ঠকবেন না। গত বছর অগ্রহী ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে। অগ্রণী ব্যাংক গ্রাহক সেবায় এগিয়ে। তিনি আরও বলেন, পিঠা উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানায়। এই অসাধারণ আয়োজনের আনন্দকে আমরা সবাই উপভোগ করবো। সভাপতির বক্তব্যে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) ও অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা প্রধান এমএইচ জগলুল পাশা বলেন, ‘আপনারা সব সময় ভালো পরিসেবা পান, সেই চেষ্টা আমাদের আছে। অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবার মান ভালো। তিনি আরও বলেন, মাঝে মাঝে এরকম আয়োজনে আমরা সবাই এক জায়গায় হলে ভালোই হয়। আমাদের চেষ্টা থাকবে। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন, মাদানী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ইকবাল মাহমুদ টিটো, তৃপ্তি এগ্রো ফুডের স্বত্ত্বাধিকারী আনাদুজ্জামান আকুল, বিশিষ্ট্য ব্যবসায়ী আবিদুদ্দোজা, সাহাবুদ্দিন, রেজাউল হক, জনতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী ওলিউল্লাহ, জাকির মটরসের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ