আলমডাঙ্গায় সমালয় পদ্ধতিতে চারা রোপনের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমালয় পদ্ধতিতে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কবির হোসেন।
তিনি বলেন, ‘কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উন্নত ফসল ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন খরচ কমানো, অপচয় রোধ, কায়িক শ্রম লাঘব, শ্রমিকের অভাব পূরণ ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই সমালয় পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার কালিদাশপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এটি বাস্তবায়িত হচ্ছে। এখানে মোট ১০৩ জন কৃষক ১৫০ বিঘা জমিতে এই পদ্ধতিতে চাষ করছেন। জলবায়ুর প্রেক্ষাপটে টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান কৃষিবান্ধব সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক মিকা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কৃষি অফিসার রেহেনা পারভীন, জগন্নাথপুর গ্রামের কৃষক রবিউল হক প্রমুখ।
কমেন্ট বক্স