চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ কমিটিতে মোকাররম হোসেনকে সভাপতি ও তবারক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ জেলা কৃষক দলের কমিটির অনুমোদনে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন ও নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
কমেন্ট বক্স