উথলীতে সাংবাদিক নয়নের পিতার ইন্তেকাল
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২৩
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর সাংবাদিক সমিতির সদস্য আমিনুর রহমান নয়নের পিতা মহিরউদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীণ অবস্থায় গতকাল রোববার রাত ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (সোমবার) সকাল ১০টায় উথলী দক্ষিণ পাড়া কবরস্থানে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
আমিনুর রহমান নয়নের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দৈনিক আজকের বসুন্ধরার সম্পাদক সোহেল রানা, সম্পাদিকা দিলারা পারভীন হিরা, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, ফয়সাল মাহাতাব মানিক, রাসেল হোসেন মুন্না শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা নামাজে সকলকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
কমেন্ট বক্স