বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ, আটক ৩

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৩ ইং
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ, আটক ৩
ঝিনাইদহ অফিস: তারা পাহাড়ী জনপদের অধিবাসী। চেহারার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে এই কারবার চালিয়ে আসছিল বান্দরবন ও কক্সবাজার জেলার তিন যুবক। বিভিন্ন সূত্র ধরে গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের পিছু নিয়ে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মংচাইন তংচংগ্যার ছেলে প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার ক্যয়জছিং চাকমার ছেলে মংলাইগ্য চাকমা ও একই এলাকার মংম্যাচিং চাকমার ছেলে আংলাচিং চাকমা। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দীন জানান, একটি চক্র পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ঝিনাইদহে এসে রঙ ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছিল। এই ভেজাল মধু জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ী মধু নামে উচ্চমূল্যে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ