বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৩ ইং
জীবননগর উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি’র সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জেলা বিএনপির সদস্য ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। জেলা বিএনপির সদস্য ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন যুগ্ম সাধারণ সম্পদাক পদে ও উথলী ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণা ও নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এমএম শাহজাহান মুকুল, নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি খন্দকার ও সহযোগী সদস্য সেলিমুল হাবীব সেলিম। জানা যায়, জীবননগর উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির প্রতিটি কমিটির সভাপতি, প্রথম সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই মোট পাঁচজন কাউন্সিলর হিসেবে ভোটার নির্বাচিত হন। সে হিসেবে ৭টি ইউনিয়ন কমিটির ৩৫ জন ভোটার হিসেবে সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন মো. শাহজাহান। তিনি সর্বোচ্চ ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল হোসেন তোয়া পান ১৩ ভোট। দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, রউফুন নাহার রীনা, খাজা আবুল হাসনাত, সিরাজুল ইসলাম মনি, হাবিবুর রহমান বুলেট, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, নজরুল ইসলাম নজু, রফাতুল্লামহদার, আবু বক্কর সিদ্দিক, শাহজাহান কবির, মাহতাব উদ্দীন চুন্নু উপস্থিত থেকে গোটা নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ